Logo
| বঙ্গাব্দ

খাগড়াছড়িতে নজরুল ও রবীন্দ্র জন্মজয়ন্তী উপলক্ষে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান

  • আপডেট টাইম : 26-05-2025 ইং
  • 457100 বার পঠিত
খাগড়াছড়িতে নজরুল ও রবীন্দ্র জন্মজয়ন্তী উপলক্ষে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান
রিপোর্টারঃ N/A

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক,খাগড়াছড়ি প্রতিনিধিঃ

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ১২৬তম জন্মবার্ষিকী এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর-এর জন্মবার্ষিকী উপলক্ষে খাগড়াছড়িতে আয়োজিত হয়েছেএক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সোমবার (২৬ মে) সন্ধ্যায় খাগড়াছড়ি সাংস্কৃতিক ইনস্টিটিউট অডিটোরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।



অনুষ্ঠানটির আয়োজন করে খাগড়াছড়ি সাংস্কৃতিক ইনস্টিটিউট, যার লক্ষ্য ছিল দুই মহান কবির জীবন, সাহিত্য ও সাংস্কৃতিক উত্তরাধিকারের প্রতি শ্রদ্ধা জানানো এবং পাহাড়ি-বাঙালি সংস্কৃতির সেতুবন্ধন ঘটানো।



অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটের পরিচালক ঞ্যো হ্লা মং, জেলা শিক্ষা অফিসার (অব.) সাধন কুমার চাকমা, প্রফেসর মধু মঙ্গল চাকমা, ইনস্টিটিউটের উপ-পরিচালক জিতেন চাকমা, জেলা তথ্য কর্মকর্তা বেলায়েত হোসেন, ক্রীড়া অফিসার হারুন অর রশিদ,খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও কবি ইউসুফ আদনান-সহ জেলার বিভিন্ন স্তরের সংস্কৃতিপ্রেমী মানুষ।



বর্ণাঢ্য এ আয়োজনে নজরুল ও রবীন্দ্র সংগীত পরিবেশন ছাড়াও আবৃত্তি, নাট্যাংশ, নৃত্য পরিবেশনা দর্শকদের মন জয় করে নেয়। বিশেষভাবে আলোচিত হয় একটি দলীয় গান—যেখানে বাংলার বিদ্রোহ ও মানবতার চেতনাকে তুলে ধরা হয় নজরুল ও রবীন্দ্র রচনার সংমিশ্রণে।



প্রধান অতিথির বক্তব্যে পরিচালক ঞ্যো হ্লা মং বলেন, “এই দুই কবি শুধু সাহিত্যিক নন, তাঁরা আমাদের চেতনার দিকনির্দেশক। পাহাড় ও সমতলের মানুষের মাঝে সংযোগ ঘটাতেও তাঁদের সাহিত্য ও গান আজও সমানভাবে প্রাসঙ্গিক।”



খাগড়াছড়ির সাংস্কৃতিক পরিমণ্ডলে এমন আয়োজন নিয়মিত করার আহ্বান জানান স্থানীয় সংস্কৃতিসেবীরা, যাতে করে স্থানীয় প্রতিভার বিকাশের পাশাপাশি জাতীয় সাহিত্য-সংস্কৃতির প্রতি শ্রদ্ধাবোধ গড়ে ওঠে নতুন প্রজন্মের মাঝে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়