Logo
| বঙ্গাব্দ

চন্দ্রঘোনা ফেরিঘাট থেকে কিশোরীর লাশ উদ্ধার

  • আপডেট টাইম : 10-06-2025 ইং
  • 354671 বার পঠিত
চন্দ্রঘোনা ফেরিঘাট থেকে কিশোরীর লাশ উদ্ধার
রিপোর্টারঃ N/A

কাপ্তাই প্রতিনিধি:

রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা থানাধীন ফেরিঘাট এলাকার কর্নফুলী নদী থেকে একটি অজ্ঞাত ১০-১১ বছর বয়সী কিশোরীর লাশ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১০ জুন) দুপুর ১২টায় কর্ণফুলী নদীতে ফেরিঘাট এলাকায় ভাসমান অবস্থায় লাশটি স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে চন্দ্রঘোনা থানার পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান জানান, খবর পেয়ে থানার পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেছে। তবে তাৎক্ষণিক মেয়েটির নাম জানা না গেলেও প্রাথমিকভাবে পরিচয় শনাক্ত করা হয়েছে।

তিনি আরো জানান, সকালে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার কোদালা অংশে কর্ণফুলী নদীতে ডুবে দুই ভাই বোন নিখোঁজের ঘটনা ঘটেছে। ধারণা করা হচ্ছে ওই ডুবির ঘটনায় মেয়েটির লাশটি কাপ্তাই অংশে ভেসে উঠেছে। খোঁজ নিয়ে পরে বিস্তারিত জানা যাবে বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়