নিজস্ব প্রতিবেদক
পাহাড়কে আরও সবুজ শ্যামল ও সুন্দর পরিবেশে বেষ্টিত রাখতে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ লংগদু শাখার উদ্যোগে বৃক্ষ বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে।
শুক্রবার বিকেলে পার্বত্য জেলা রাঙামাটির লংগদু উপজেলার সোনাই ৫নম্বর ব্লক বাজার প্রাঙ্গণে বৃক্ষ রোপণ ও বিতরণ কর্মসূচির অংশ হিসেবে স্থানীয়দের মাঝে বিভিন্ন প্রজাতির ফলদ ও বনজ চারা বিতরণ করা হয়।
এসময় চারা বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো. রাসেল মাহমুদ।
তিনি বলেন, আমরা প্রতিবছর এ কর্মসূচি পালন করে আসছি। পিসিসিপি সর্বদা পাহাড়ের পিছিয়ে পড়া নির্যাতিত মানুষের কথা বলে এবং মানবিক কাজগুলো করে থাকে। পিসিসিপি শিক্ষা বৃত্তি সহ আবাসন ব্যবস্থা, ফ্রি পড়াশোনা সহ বিভিন্ন কার্যক্রম পালন করে।
কর্মসূচিটি পিসিসিপি লংগদু শাখার সভাপতি সুমন তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনির হোসেনের তত্বাবধানে উপজেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিতিতে সম্পন্ন হয়।
বৃক্ষ বিতরণ কর্মসূচিতে সোনাই এলাকার শতাধিক মানুষের মাঝে এসব চারা বিতরণ করা হয়েছে।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |