নানিয়ারচর প্রতিনিধি
রাঙামাটির নানিয়ারচর উপজেলায় বাংলাদেশ স্কাউটস প্রোগ্রাম বিভাগের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হলো ‘কাব কার্নিভাল ২০২৫’।
সোমবার (২৩ জুন) উপজেলার নানিয়ারচর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ বর্ণাঢ্য আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিবি করিমুন্নেসা। এছাড়াও রিসোর্স সেন্টার ইনস্ট্রাক্টর সারোয়ার কামাল, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নিমি চাকমা, উপজেলা কাব স্কাউটসের সাধারণ সম্পাদক রুপায়ন বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
দিনব্যাপী এ আয়োজনে উপজেলার ৩০টি কাব দল অংশগ্রহণ করে। কাব সদস্যদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় অভিনয়, ‘যেমন খুশি তেমন সাজো’ প্রতিযোগিতা, খেলাধুলা সহ নানা সৃজনশীল ও বিনোদনমূলক কার্যক্রম।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |