Logo
| বঙ্গাব্দ

নানিয়ারচরে কারেন্ট জাল ধ্বংস, এক যুবকের বিরুদ্ধে অভিযান ও জরিমানা

  • আপডেট টাইম : 14-07-2025 ইং
  • 360604 বার পঠিত
নানিয়ারচরে কারেন্ট জাল ধ্বংস, এক যুবকের বিরুদ্ধে অভিযান ও জরিমানা
রিপোর্টারঃ N/A


মেহেরাজ হোসেন সুজন, নানিয়ারচর প্রতিনিধিঃ রাঙামাটির নানিয়ারচর উপজেলায় মৎস্য সম্পদ রক্ষায় পরিচালিত বিশেষ অভিযানে এক যুবকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযানকালে প্রায় ১০০০ মিটার কারেন্ট জাল জব্দ করে তা ধ্বংস করা হয়।


সোমবার (তারিখ দিন) বিকাল ৪টা ১৫ মিনিটে উপজেলার ছয়কুড়ি বিলে এই অভিযান পরিচালিত হয়। অভিযুক্ত মোঃ ফখরুল ইসলাম (২৭), পিতা: শফিক মিয়া, সনাক্ত হন বাম্পিল্যান্ড এলাকার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা হিসেবে। অভিযুক্তের বিরুদ্ধে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ এর ৫(১) ধারা অনুযায়ী ২০০০/- (দুই হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।


উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিবি করিমুন্নেছার নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। সঙ্গে ছিলেন নানিয়ারচর থানার পুলিশ সদস্যবৃন্দ, মৎস্য কর্মকর্তা ও স্থানীয় প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়