হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলীঃ
শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবক ত্রিপক্ষীয় মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ জুলাই) বিকাল ২.৩০ বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে বিদ্যালয়ের হলরুমে এই ত্রিপক্ষীয় মাসিক সভা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখ্যাইমং চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজীব কান্তি রুদ্র। এতে আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার খলিলুর রহমান শেখ, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হেডম্যান ক্যসুইথুই মারমা, সহকারি প্রধান শিক্ষক কনক বড়ুয়া, রাজস্থলী প্রেস ক্লাবের সভাপতি আজগর আলী খান, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য জিকু কুমার, বাঙ্গালহালিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুব চৌধুরীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, অভিভাবক ও ছাত্রছাত্রী।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সজীব কান্তি রুদ্র বিদ্যালয়ের শিক্ষকদের শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের পাঠদানে মনোযোগী করে গড়ে তোলার জন্য কাজ করা, ছাত্র ছাত্রীদের ক্লাসে নিয়মিত উপস্থিত থাকার জন্য উৎসাহ প্রদান এবং অভিভাবকদের সন্তানদের পড়ালেখার বিষয়ে সচেতন হওয়ার জন্য গুরুত্বারোপ করেন।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |