Logo
| বঙ্গাব্দ

নানিয়ারচরে “জুলাই পুনর্জাগরণ” উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও শপথ গ্রহণ অনুষ্ঠিত

  • আপডেট টাইম : 26-07-2025 ইং
  • 343924 বার পঠিত
নানিয়ারচরে “জুলাই পুনর্জাগরণ” উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও শপথ গ্রহণ অনুষ্ঠিত
রিপোর্টারঃ N/A

নানিয়ারচর প্রতিনিধিঃ রাঙামাটির নানিয়ারচর উপজেলা প্রশাসন, সমাজসেবা এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে “জুলাই পুনর্জাগরণ” উপলক্ষে সেবা মেলা, নারী-শিশু সহিংসতা প্রতিরোধ সমাবেশ, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।


শুক্রবার (২৬ জুলাই ২০২৫) উপজেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপী এ কর্মসূচির আয়োজন করা হয়।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিবি করিমুন্নেসা।

এসময় উপস্থিত ছিল নানিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজির আলম, সমাজসেবা কর্মকর্তা মোঃ আব্দুর রশিদ, মহিলা বিষয়ক কর্মকর্তা ধীমান চাকমা প্রমুখ।


অনুষ্ঠানে বক্তারা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সামাজিক সচেতনতার গুরুত্ব তুলে ধরেন এবং সকলে মিলে একটি নিরাপদ, সমৃদ্ধ ও মানবিক সমাজ গঠনের অঙ্গীকার করেন।


এতে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, চেয়ারম্যান-মেম্বারসহ সর্বস্তরের জনসাধারণ অংশগ্রহণ করেন।


দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আলোচনা সভা, শপথ গ্রহণ, সেবা মেলা, নারী অধিকার সচেতনতা এবং এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়