হাচান আল মামুন, দীঘিনালা
গণঅভ্যুত্থান দিবসের এক বছর পূর্তি উপলক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ দীঘিনালা থানার উদ্যোগে এক আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ১০টায় দীঘিনালা কলেজ গেট থেকে মিছিলটি শুরু হয়ে বোয়ালখালী গরু বাজার এলাকায় গিয়ে শেষ হয়। মিছিলে শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ দীঘিনালা থানা শাখার সভাপতি মো. আনোয়ার হোসেন এবং প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ দীঘিনালা থানা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল্লাহ জাহাঙ্গীর।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ দীঘিনালা থানা শাখার সাংগঠনিক সম্পাদক মো. রমজান আলী, সাংগঠনিক সম্পাদক নাজমুল হক ,ইসলামিক ছাত্র আন্দোলন বাংলাদেশ দীঘিনালা ডিগ্রি কলেজ শাখার সভাপতি মো. ইকবাল হোসেন হৃদয় এবং সাধারণ সম্পাদক মো. মিজান এবং উপজেলা শাখার সভাপতি মো. ইব্রাহিম।
বক্তারা বলেন, “ইসলামী আন্দোলন দেশের জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে একটি বৈপ্লবিক পরিবর্তনের সূচনা করেছিল। গণঅভ্যুত্থান দিবস আমাদের সেই ঐক্য, সাহস ও ইসলামী রাজনীতির মূল আদর্শকে স্মরণ করিয়ে দেয়।"
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |