হাচান আল মামুন, দীঘিনালা
খাগড়াছড়ির দীঘিনালা কবাখালী ছড়া থেকে ৯২ বছর বয়সী এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। দু'দিন আগে হাঁটতে বের হয়ে আর বাড়ি ফিরেনি তিনি। পরে বুধবার (৬ আগস্ট) বিকেলে স্থানীয় ও ফায়ার সার্ভিসের তৎপরতায় খুঁজে পাওয়া যায় তাঁর মরদেহ।
নিহত বৃদ্ধের নাম শুক্র চার্য্য চাকমা। তিনি দীঘিনালা উপজেলার কবাখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নলকাটা জাম্বুরা পাড়ার বাসিন্দা বলে জানা গেছে।
পরিবার সূত্রে জানা যায়, সোমবার বিকেলে তিনি প্রতিদিনের মতো হাঁটতে বের হন। কিন্তু তারপর থেকে আর তার কোনও খোঁজ মেলেনি।
মঙ্গলবার সকাল থেকে বাড়ির লোকজন এবং স্থানীয়রা খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশের ছড়ায় ভাসতে দেখা যায় তার পরিহিত গামছা। ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসনকে খবর দিলে উদ্ধার কার্যক্রম শুরু করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নলেজ চাকমা জ্ঞান বলেন, “আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই স্থানীয়ভাবে উদ্ধার কার্যক্রম চালিয়েছি। শেষে ছড়া থেকেই তাকে পাওয়া গেছে।”
দীঘিনালার উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইনামুল হাছান বলেন, “মরদেহ উদ্ধার করা হয়েছে এবং পরিবারের সঙ্গেও যোগাযোগ হয়েছে। সরকারিভাবে যতটুকু সম্ভব সহায়তা দেওয়া হবে।'
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |