হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলীঃ রাজস্থলী উপজেলার ৩নং বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে জন্ম ও মৃত্যু নিবন্ধন টাস্কফোর্স কমিটির সভা এবং ইউনিয়ন পরিষদের সচিব রুপায়ন চাকমার বদলি ও অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সচিব ওয়াহিদুল আলম ওয়াহেদের আগমনে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের কার্যালয়ে ইউপি চেয়ারম্যান আদোমং মারমার সভাপতিত্বে টাস্কফোর্স কমিটির এই সভা অনুষ্ঠিত হয়।
এসময় ইউনিয়নের সকল ওয়ার্ডের জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে সচেতনতা বৃদ্ধি, বাল্যবিবাহ ও যৌতুক রোধসহ ইউনিয়ন কার্যক্রম সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে গুরুত্বারোপ করা হয়। এছাড়াও ইউনিয়ন পরিষদের সচিব রুপায়ন চাকমাকে বদলি জনিত বিদায় এবং ঘিলাছড়ি ইউনিয়ন পরিষদের সচিব ওয়াহিদুল আলমকে বাঙ্গালহালিয়া ইউনিয়নের অতিরিক্ত সচিব হিসেবে বরণ করা হয়।
এসময় বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আদোমং মারমা, বিদায়ী সচিব রুপায়ন চাকমা, অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সচিব অহিদুল ইসলাম, ইউপি সদস্য এমদাদুল হক মিলন, কামাল হোসেন, শিমুল দাশ, কাইয়ুম হোসেন মিরাজ, মহিলা সদস্য সালমা আক্তার এবং সকল ইউপি সদস্য দায়িত্বশীল ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |