Logo
| বঙ্গাব্দ

নানিয়ারচরে দুর্গোৎসব আয়োজক কমিটির নেতৃত্বে উত্তম-জনি

  • আপডেট টাইম : 09-09-2025 ইং
  • 313572 বার পঠিত
নানিয়ারচরে দুর্গোৎসব আয়োজক কমিটির নেতৃত্বে উত্তম-জনি
রিপোর্টারঃ N/A

মেহেরাজ সুজন, নানিয়ারচর

আসন্ন শারদীয় দুর্গোৎসব-২০২৫ উপলক্ষে রাঙামাটির নানিয়ারচরের একটি পুজা মন্ডপ উপজেলার সার্বজনীন শ্রী শ্রী জগন্নাথ মন্দিরে শারদীয় দুর্গা উৎসব ও দুর্গাপূজার আয়োজনের লক্ষ্যে একচল্লিশ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। আগামী ২৭ থেকে ৩০ সেপ্টেম্বর এবং ১ ও ২ অক্টোবর পর্যন্ত বর্ণাঢ্য আয়োজনে এ পূজা অনুষ্ঠিত হবে।

ঘোষিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন শ্রী উত্তম কুমার দাশ, সাধারণ সম্পাদক শ্রী জনি চৌধুরী এবং অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন শ্রী রিংকন দে।

সভাপতি উত্তম কুমার দাশ বলেন, “শারদীয় দুর্গাপূজা শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি আমাদের মিলনমেলা ও সৌহার্দ্যের প্রতীক। আমরা চাই নানিয়ারচরের সকল মানুষ মিলেমিশে আনন্দঘন পরিবেশে পূজা উদযাপন করি এবং সুন্দর সুশৃঙ্খলভাবে পুজা আয়োজনে এই কমিটির ভূমিকা থাকবে।

দুর্গোৎসব উদযাপন পরিষদের কমিটিতে অন্যান্য যারা রয়েছেন- সহ সভাপতি রুবেল কান্তি দে ও ইন্দ্র দাশ, সহ-সাধারণ সম্পাদক মিঠুন চৌধুরী ও আশু নাথ, সহ-অর্থ সম্পাদক সুমন দাশ, সাংস্কৃতিক সম্পাদক উত্তম আচার্য্য, সহ-সাংস্কৃতিক সম্পাদক সীমা আইচ ও ঐশী দাশ, মহিলা সম্পাদিকা টুম্পা দত্ত, সহ-মহিলা সম্পাদিকা বৈশাখী তালুকদার ও তিথি দাশ, আরতি সম্পাদক জয়দেব কর্মকার, সহ-আরতি সম্পাদক প্রিয়ম আইচ, আপ্যায়ন সম্পাদক স্বপন কর্মকার, সহ-আপ্যায়ন সম্পাদক উৎপল দাশ, নাটক পরিচালক সুমন রুদ্র, সহ-নাটক পরিচালক সাজু দাশ, আলোক সজ্জায় রাজীব দাশ, প্রচার সম্পাদক অতিব দে, সহ-প্রচার সম্পাদক ইমন আইচ, স্বেচ্ছাসেবক প্রধান দুর্জয় কর্মকার, সহ-স্বেচ্ছাসেবক প্রধান অন্তু রায়, সদস্য রনি চৌধুরী, রাহুল চাকমা, লক্ষণ দাশ, শুভ চাকমা, পবন কর্মকার, স্বপন জ্যোতি চাকমা, রবিন দে, মিনা দাশ, গোবিন্দ দাশ, ইমন দে, প্রিতম দাশ, ছোতি চৌধুরী, শ্রীকান্ত ধর, শান্ত দে, দুর্জয় নাথ, তমাল দাশ, উচ্ছাস কর্মকার ও সজীব দে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়