Logo
| বঙ্গাব্দ

নানিয়ারচরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি

  • আপডেট টাইম : 30-11-2025 ইং
  • 202500 বার পঠিত
নানিয়ারচরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি
রিপোর্টারঃ N/A

এম সুজননানিয়ারচর প্রতিনিধি 

মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে নানিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই ঘণ্টার কর্মবিরতি পালন করা হয়েছে।

রোববার সকালে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়ন পরিষদের ব্যানারে এই কর্মবিরতি পালন করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা।

দাবি আদায়ে নানিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ফার্মাসিস্ট মনোতোষ বৈদ্য ও ফার্মাসিস্ট টিপু চন্দ্র নাগ, মেডিকেল টেকনোলজিস্ট (এস, আই) মিল্টন বড়ুয়া, মেডিকেল টেকনোলজিস্ট (ডেন্টাল) সজীব কুমার দে, মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) ভূপেন চাকমা, শিপা চাকমা, জয়নীতা দেওয়ান অংশ নেয়।

কর্মবিরতির আয়োজকরা জানান, দীর্ঘদিন ধরে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবি জানালেও এখনো তা পূরণ হয়নি। ফলে ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নানিয়ারচরেও এই কর্মবিরতি পালন করা হয়।

এসময় মনোতোষ বৈদ্য বলেন, “আমরা দীর্ঘদিন ধরে অবহেলিত। আমাদের দাবি বাস্তবায়ন না হলে সামনে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।”

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়