Logo
| বঙ্গাব্দ

পাহাড়ে শান্তি ও ভ্রাতৃত্ব দৃঢ় রাখতে সেনাবাহিনীর সম্প্রীতি সভা

  • আপডেট টাইম : 28-09-2025 ইং
  • 368394 বার পঠিত
পাহাড়ে শান্তি ও ভ্রাতৃত্ব দৃঢ় রাখতে সেনাবাহিনীর সম্প্রীতি সভা
রিপোর্টারঃ N/A

নিজস্ব প্রতিবেদক

পাহাড়ে চলমান বর্তমান পরিস্থিতি নিয়ে সাম্প্রদায়িক শান্তি, ভ্রাতৃত্বের বন্ধন অটুট ও সম্প্রীতি বজায় রাখা এবং পারস্পরিক ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করার লক্ষ্যে পার্বত্য জেলা রাঙামাটির লংগদু সেনা জোনের উদ্যোগে এক সম্প্রীতির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার দুপুরে লংগদু জোনে সদরে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় লংগদু জোনের জোন অধিনায়ক লে. কর্নেল মীর মোর্শেদের প্রতিনিধিত্ব করেন উপ-অধিনায়ক মেজর রিফাত উদ্দীন।

সভায় বক্তারা পার্বত্য অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করেন এবং শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করার ওপর জোর দেন। এ সময় সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী যেকোনো অপতৎপরতা রুখে দিতে প্রশাসন, সেনাবাহিনী এবং স্থানীয় জনগণের মধ্যে নিবিড় সমন্বয়ের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

জোনের কর্তৃক জানানো হয়- "পাহাড়ে উন্নয়ন ও স্থিতিশীলতা বজায় রাখতে হলে সাম্প্রদায়িক ভেদাভেদ ভুলে সবাইকে একযোগে কাজ করতে হবে। সেনাবাহিনী সর্বদা স্থানীয় প্রশাসন ও জনগণের পাশে আছে এবং থাকবে।" শান্ত পাহাড় অশান্ত করার অপশক্তি ও অপচেষ্টা রুখে দিতে বদ্ধপরিকর।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়