Logo
| বঙ্গাব্দ

রাজস্থলীতে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম : 29-04-2026 ইং
  • 117839 বার পঠিত
রাজস্থলীতে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
রিপোর্টারঃ N/A
হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী

রাজস্থলী উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিনা আক্তার।

সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয় এবং জননিরাপত্তা বজায় রাখতে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নওশাদ খান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাজুরুল ইসলাম, রাজস্থলী সরকারি কলেজের অধ্যক্ষ উপানন্দ দাশ, উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার খলিলুর রহমান শেখ এবং উপজেলা জামায়াতের আমির মাওলানা ফরিদ আহম্মদ। এছাড়াও সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি মাদকদ্রব্যের চোরাচালান প্রতিরোধ, বাল্যবিবাহ বন্ধ এবং শিক্ষার্থীদের জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। সীমান্ত এলাকায় চোরাচালান রোধে নজরদারি বাড়ানো এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে অপরাধ নির্মূল করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিনা আক্তার সংশ্লিষ্ট সকলকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়