Logo
| বঙ্গাব্দ

নানিয়ারচরে যুব ও ছাত্রদলের বিক্ষোভ ও পথসভা

  • আপডেট টাইম : 13-11-2025 ইং
  • 197960 বার পঠিত
নানিয়ারচরে যুব ও ছাত্রদলের বিক্ষোভ ও পথসভা
রিপোর্টারঃ N/A

নানিয়ারচর প্রতিনিধি

শেখ হাসিনা ও আওয়ামী সরকারের নৈরাজ্যের প্রতিবাদে রাঙামাটির নানিয়ারচরে যুবদল ও ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যার পর নানিয়ারচর সদর ইউনিয়ন যুবদল ও ছাত্রদলের আয়োজনে নানিয়ারচর সদর বাজার এলাকায় এ বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় বক্তব্য দেন উপজেলা যুবদলের সদস্য সচিব মো. আলী এবং উপজেলা শ্রমিক দলের নেতা নজরুল ইসলাম মুন্না। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. সাইফুল।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জনি চৌধুরী, নানিয়ারচর সদর ইউনিয়ন যুবদলের সভাপতি শামীম হোসেন এবং সদর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইসমাইল হোসেন বাবু প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়