Logo
| বঙ্গাব্দ

রামগড় উপজেলা ও পৌর বিএনপির আংশিক কমিটি গঠন

  • আপডেট টাইম : 02-07-2025 ইং
  • 435678 বার পঠিত
রামগড় উপজেলা ও পৌর বিএনপির আংশিক কমিটি গঠন
রিপোর্টারঃ N/A

রামগড় প্রতিনিধিঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) খাগড়াছড়ি জেলার আওতাধীন রামগড় উপজেলা ও পৌর শাখার আট সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন দেয়া হয়েছে। 



আজ সোমবার (৩০ জুন) সকালে খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ ওয়াদুদ ভুইয়া ও সাধারণ সম্পাদক আফসার হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।



গঠিত কমিটিতে উপজেলা বিএনপির সভাপতি হয়েছেন- মোঃ জসিম উদ্দিন ও সাধারণ সম্পাদক হয়েছেন সাফায়েত মোর্শেদ ভূইয়া। এছাড়া মোঃ জসিম উদ্দিন (ফার্মেসী) সিনিয়র সহ-সভাপতি, নুরুল আমীন (সাবেক মেম্বার) সহ-সভাপতি, মোঃ ইলিয়াছ হোসেন যুগ্ম সাধারন সম্পাদক ও শাহআলম বাদশা সাংগঠনিক সম্পাদক, আলিম উল্লাহ সাংগঠনিক সম্পাদক-২ ও নুর হোসেন নুরুকে সদস্য করে ৮ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করে জেলা বিএনপি।



অপরদিকে, মোঃ বাহার উদ্দিনকে সভাপতি ও মোঃ শেফায়েত উল্ল্যাহকে সাধারণ সম্পাদক করে পৌর বিএনপির ৮ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে। একমিটিতে সুজায়েত আলী সিনিয়র সহ-সভাপতি, মহিউদ্দিন হারুন সহ-সভাপতি, অ্যাডভোকেট করিম উল্যাহ যুগ্ম-সাধারণ সম্পাদক, মোহাম্মদ ইলিয়াস সাংগঠনিক সম্পাদক,  জামাল উদ্দিন শামীম সাংগঠনিক সম্পাদক  ২ ও  জানে আলম দুলালকে সদস্য ঘোষণা করা হয়।



বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলা বিএনপির সাথে রামগড় উপজেলা ও পৌর বিএনপির সিনিয়র নেতাকর্মীদের সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। সভায় বর্তমান কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় কমিটি বিলুপ্ত করে নতুনভাবে আংশিক কমিটি অনুমোদন দেয়া হয়েছে। আর এ কমিটি আগামী ১০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রস্তাব করবেন।  জেলা বিএনপির সহ-সভাপতি হাফেজ আহাম্মদ ভূইয়া সমন্বয়কের দায়ীত্ব পালন করবেন।



প্রসঙ্গত, এর আগে সর্বশেষ গত ১৭ অক্টোবর জেলা বিএনপির সহ-দফতর সম্পাদক নিপু আহমেদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে রামগড় উপজেলা ও পৌর বিএনপির ৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি গঠিত হয়েছিলো।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়