Logo
| বঙ্গাব্দ

বাঘাইছড়িতে আনসার-ভিডিপিরা পেলো ঈদ উপহার

  • আপডেট টাইম : 12-03-2026 ইং
  • 98238 বার পঠিত
বাঘাইছড়িতে আনসার-ভিডিপিরা পেলো ঈদ উপহার
রিপোর্টারঃ N/A
বাঘাইছড়ি প্রতিনিধি:

পবিত্র ঈদ-উল-ফিতর ২০২৬ উপলক্ষে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

বুধবার আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের পক্ষ থেকে এ ঈদ উপহার প্রদান করা হয়।

এ সময় উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. ছোহরাব হোসেন এবং উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মো. তানজিল হোসেন উপস্থিত থেকে সদস্যদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন।

উপজেলার মোট ৩১২ জন ভাতাভোগী আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে এ ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। এ সময় সংশ্লিষ্টরা জানান, সদস্যদের উৎসাহ ও কল্যাণের কথা বিবেচনা করেই প্রতিবছর এমন উদ্যোগ গ্রহণ করা হয়।

ঈদ উপহার পেয়ে সদস্যরা সন্তোষ প্রকাশ করেন এবং মহাপরিচালকের প্রতি কৃতজ্ঞতা জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়