Logo
| বঙ্গাব্দ

নানিয়ারচরে ওয়ার্ড বিএনপির আলোচনা সভা

  • আপডেট টাইম : 06-11-2025 ইং
  • 203334 বার পঠিত
নানিয়ারচরে ওয়ার্ড বিএনপির আলোচনা সভা
রিপোর্টারঃ N/A

নানিয়ারচর প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি বেগবান করতে নানিয়ারচরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ নভেম্বর) সন্ধায় ইসলামপুর ২নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে নানিয়ারচর পূর্ণবাসন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দেন রাঙামাটি জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও নানিয়ারচর উপজেলা সভাপতি মো. নুরুজ্জামান।

আয়োজনের সভাপতিত্ব করেন নানিয়ারচর বুড়িঘাট ইউনিয়নের ২নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. রুস্তম আলী খাঁ।

সভায় বক্তারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিএনপির ৩১ দফা কর্মসূচি মাঠ পর্যায়ে জোরদার করতে সংগঠনের প্রতিটি ইউনিটকে আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে।

আলোচনা সভায় স্থানীয় নেতাকর্মী, সমর্থক ও বিভিন্ন পর্যায়ের মানুষ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়