Logo
| বঙ্গাব্দ

জমকালো আয়োজনে ৪ সেপ্টেম্বরে হবে নানিয়ারচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী

  • আপডেট টাইম : 28-08-2025 ইং
  • 299746 বার পঠিত
জমকালো আয়োজনে ৪ সেপ্টেম্বরে হবে নানিয়ারচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী
রিপোর্টারঃ N/A

নানিয়ারচর (রাঙামাটি) প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ১ সেপ্টেম্বর হলেও নানিয়ারচর উপজেলা বিএনপি এটি পালন করবে আগামী ৪ সেপ্টেম্বর। এ উপলক্ষে হাজারো মানুষেএ সমাগমে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও নানা কর্মসূচির আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে।


বুধবার বিকেলে উপজেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় এ সিদ্ধান্ত জানানো হয়। সভায় বক্তারা দলকে সুসংগঠিতভাবে পরিচালনা ও আগামী জাতীয় নির্বাচনে নানিয়ারচর উপজেলার ভূমিকা নিয়ে আলোচনা করেন।


প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক ও উপজেলা সভাপতি মো. নুরুজ্জামান। এতে আরও উপস্থিত ছিলেন উপজেলা সাধারণ সম্পাদক মো. ফারুক হাওলাদার, সাংগঠনিক সম্পাদক কবির হোসেনসহ ইউনিয়ন, ওয়ার্ড, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়