কাপ্তাই প্রতিনিধিঃ রাঙ্গুনিয়া প্রেস ক্লাব মিলনায়তনে রোববার (২৪ আগস্ট) বিকেল ৩টায় অনুষ্ঠিত হতে যাচ্ছে রাঙ্গুনিয়া প্রেস ক্লাব এর সহসভাপতি লেখক, সাংবাদিক আব্বাস হোসাইন আফতাব-এর নতুন গ্রন্থ “গা ছমছম রাজবাড়ি, বাদুড় গুহা ও অন্যান্য”-এর প্রকাশনা উৎসব।
প্রেস ক্লাব সূত্রে জানা যায়, অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, সাহিত্যিক ও সংস্কৃতি অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন। কথা সাহিত্যিক কবি ও সাংবাদিক আকাশ আহমেদ এর প্রচ্ছদে বইটি প্রকাশ করেছে নোটন প্রকাশন। বইটি মূলত রাঙ্গুনিয়ার ইতিহাস, রহস্যময় গুহা, রাজবাড়ি, লোককথা ও সংস্কৃতির ভিন্নমাত্রিক আখ্যানকে তুলে ধরেছে।
প্রকাশনা উৎসব আয়োজন করেছে রাঙ্গুনিয়া প্রেস ক্লাব। সংগঠনের সভাপতি মো. ইলিয়াছ তালুকদার ও সাধারণ সম্পাদক নুরুল আবছার চৌধুরী এক যৌথ আমন্ত্রণবার্তায় বলেছেন,“এ অনুষ্ঠান শুধু একটি বই প্রকাশ নয়; বরং রাঙ্গুনিয়ার সংস্কৃতি, ইতিহাস ও সাহিত্যচর্চাকে এগিয়ে নেওয়ার একটি সম্মিলিত প্রয়াস।”
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |