Logo
| বঙ্গাব্দ

রামগড়ে ভূমি রক্ষা কমিটির মানববন্ধন ও সমাবেশ

  • আপডেট টাইম : 05-03-2025 ইং
  • 503113 বার পঠিত
রামগড়ে ভূমি রক্ষা কমিটির মানববন্ধন ও সমাবেশ
রিপোর্টারঃ N/A

রামগড় প্রতিনিধিঃ

পার্বত্য চট্টগ্রামের অখন্ডতা ও নিরাপত্তা রক্ষার্থে প্রত্যাহারকৃত সেনাক্যাম্প পুনঃস্থাপন গুচ্চগ্রামবাসীদের ভূমি বেদখল বন্ধ ও অবৈধ অস্ত্র উদ্ধার এবং পার্বত্য চট্টগ্রাম নিয়ে দেশ বিদেশি ষড়যন্ত্র বন্ধের দাবীতে খাগড়াছড়ির রামগড়ে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে রামগড় ভূমি রক্ষা কমিটি ও সর্বস্থরের বাঙ্গালি জনতা।

বুধবার (৫ মার্চ) সকাল ১১টায় রামগড় বাজার খাগড়াছড়ি বাসস্ট্যান্ডের সামনে থেকে একটি প্রতিবাদি মিছিল রামগড় বাজার মূল সড়ক প্রদক্ষিণ শেষে হাইপ্লাজা মার্কেটের সামনে মানববন্ধনে মিলিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, গত ৩রা মার্চ রামগড় বাজারে পাহাড়ের সশস্ত্র সংগঠন ইউপিডিএফের মদদপুষ্ট হিল ইউমেন্স ফেডারেশন এর দেশদ্রোহী কর্মকান্ডের প্রতিবাদ ও বাজারের ভূ-খন্ডে জনসমাগমস্থানে আতশবাজি ফাটিয়ে আতংক সৃষ্টির দায়ে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও প্রশাসনের দায়সারা মনোভাবের সমালোচনা করেন।

এসময় সংগঠনটির আহবায়ক মো. ইউনুস ভূঁইয়ার সভাপতিত্বে পাহাড়ে বসবাসকারী বাঙ্গালি জনগোষ্ঠীর শান্তি ও নিরাপত্তা নিশ্চিতে অর্ন্তবতী সরকারের নিকট ছয় দফা দাবী পেশ করে বলেন, পাহাড়ের অস্ত্রধারী সংগঠনগুলো প্রতিদিন কোনো না কোনো বাঙ্গালির বসতবাড়িতে হামলা ও চাঁদাবাজী করছে। আমরা বারাবর এসব সন্ত্রাসের বিরুদ্ধে বলে আসছি। ছাত্রজনতার গণ-অভ্যুত্থানে প্রতিষ্ঠিত সরকার যদি আমাদের দাবী ও অধিকার নিশ্চয়তা দিতে ব্যর্থ হয় আগামীতে আরো কঠিন কর্মসূচি দিয়ে অধিকার প্রতিষ্ঠা করা হবে।

এসময় অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন, মো. আবু আহাম্মদ, খোরশেদ আলম, মো. হাবিবুর রহমান ও কপিল উদ্দিন প্রমূখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়