Logo
| বঙ্গাব্দ

রাজস্থলীতে প্রকৃতি সংরক্ষণ ও বন্যপ্রাণি উদ্ধার দল গঠিত

  • আপডেট টাইম : 01-12-2025 ইং
  • 223204 বার পঠিত
রাজস্থলীতে প্রকৃতি সংরক্ষণ ও বন্যপ্রাণি উদ্ধার দল গঠিত
রিপোর্টারঃ N/A

হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী

রাজস্থলীতে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ পরিচালিত জীববৈচিত্র্য ও প্রতিবেশ পুনরুদ্ধারের মাধ্যমে কমিউনিটির সহনশীলতা বৃদ্ধি কার্যক্রমের আওতায় প্রকৃতি সংরক্ষণ ও বন্যপ্রাণী উদ্ধার দল গঠন সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১ ডিসেম্বর) সকাল ১০ টায় উপজেলার ১নম্বর ঘিলাছড়ি ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে এই দলগঠন সভা অনুষ্ঠিত হয়।

ঘিলাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবার্ট ত্রিপুরার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজস্থলী রেঞ্জ অফিসের সহকারি বন কর্মকর্তা আনিসুর রহমান। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় হেডম্যান প্রেমা তালুকদার, রাজস্থলী প্রেস ক্লাবের সভাপতি আজগর আলী খান, ইউপি সদস্য সজিব খিয়াং প্রমুখ। এছাড়াও বিইআরসিআর এর রাজস্থলী উপজেলা ফ্যাসিলিটেটর জনি খিয়াংসহ পাড়া বন সংরক্ষণ কমিটির সভাপতি, সম্পাদকসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এসময় গঠিত প্রকৃতি সংরক্ষণ ও বন্যপ্রাণি উদ্ধার দলের উদ্দেশ্যে বক্তারা প্রকৃতি সংরক্ষণ ও বন্যপ্রাণি উদ্ধারের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রকৃতি ও বন্যপ্রাণির প্রয়োজনীয়তা নিয়ে গুরুত্বারোপ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়