রামগড় প্রতিনিধি
খাগড়াছড়ির রামগড়ে মাদক সেবন ও বিক্রিতে বাঁধা দেয়ায় মো. খোরশেদ আলম (৩৫) নামে এক ব্যবসায়ীকে প্রকাশ্য হামলা চালিয়ে গুরুত্বর জখমের অভিযোগে মো. আব্দুল মান্নান (২৬) নামে এক চিহ্নিত মাদক কারবারিকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।
রবিবার (২২ জুন) রাত ১০টার দিকে রামগড় উপজেলার ২ নম্বর পাতাছড়া ইউনিয়নের পাতাছাড়া বাজারস্থ তিন রাস্তার মোড় সংলগ্ন আবুল হোসেনের মিষ্টির দোকানের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় রামগড় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন আহত ব্যবসায়ী।
হামলার শিকার ওই যুবকের নাম মো. খুরশিদ আলম। সে রামগড় উপজেলার পাতাছড়া ইউনিয়নের পাতাছড়া এলাকার বাসিন্দা জাহাঙ্গীর আলমের ছেলে। খুরশিদ পেশায় একজন পল্টি খামার ব্যবসায়ী ও পাতাছড়া সমাজ পরিচালনা কমিটির কোষাধ্যক্ষ। রাতে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে সকালে বাড়ি ফিরেন তিনি।
অভিযুক্ত হামলাকারী হলেন— মো. আব্দুল মান্নান (২৬) সে একই এলাকার মৃত ইয়াকুব আলী ছেলে।
মামলার এজহার সূত্রে জানা যায়, ঘটনার সময় প্রথমে মো. ফুল মিয়া নামে এক ব্যক্তি মাদক বিক্রিতে বাঁধা দিলে বিক্রেতা মান্নান তার সাথে তর্ক-বির্তক করতে থাকে। একপর্যায়ে বাদী খুরশিদ ঘটনাস্থলে গিয়ে সেও মাদক বিক্রিতে বাঁধা দিলে তাকেও অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে এবং ক্ষিপ্ত হয়ে মাদক কারবারির হাতে থাকা ছোট ধারালো ছুরি দিয়ে হত্যার উদ্দেশ্যে কপালে ছুরিকাঘাতে রক্তাক্ত জখম করে। একপর্যায়ে খুরশিদ মাটিতে লুটিয়া পড়লে হামলাকারী এলোপাথারী কিল, ঘুষি, লাথি মেরে আরো জখম করে এবং প্যান্টের পকেটে থাকা নগদ প্রায় ১০ হাজার টাকা কৌশলে নিয়া যায়। উপস্থিত বাজারের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়া যায়।
ফুলমিয়া ও এরশাদ মিয়া জানান, মান্নান এলাকার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। হামলার পর মান্নানকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে।
রামগড় থানার অফিসার ইনচার্জ মো. মঈন উদ্দীন বলেন, এ ঘটনায় একটি অভিযোগ পেয়ে রাতেই হামলাকারীকে আটক করা হয়েছে। অভিযুক্তর বিরুদ্ধে মামলা পরবর্তী খাগড়াছড়ি আদালতে প্রেরণ করা হয়েছে।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |