Logo
| বঙ্গাব্দ

রাজস্থলীতে পেশাদার সাংবাদিকদের সাথে মেজর জিয়ার মতবিনিময় সভা

  • আপডেট টাইম : 16-08-2025 ইং
  • 409879 বার পঠিত
রাজস্থলীতে পেশাদার সাংবাদিকদের সাথে মেজর জিয়ার মতবিনিময় সভা
রিপোর্টারঃ N/A

হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলীঃ

বাংলাদেশ সেনাবাহিনী রাঙামাটি রিজিওন কাপ্তাই জোনের অধীন (৩৮ বীর) রাজস্থলী আর্মি ক্যাম্পের উদ্যোগে উপজেলার পেশাদার সাংবাদিকদের সংগঠন রাজস্থলী প্রেস ক্লাবের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 


শনিবার (১৬ আগস্ট) সকাল ১১ টায় রাজস্থলী আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর মোঃ জিয়াউর রহমানের সভাপতিত্বে বাঙ্গালহালিয়া আর্মি ক্যাম্পে সাংবাদিকদের সাথে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন সমস্যা এবং সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। এসময় মেজর জিয়াউর রহমান বলেন, বাংলাদেশ সেনাবাহিনী দেশ ও জনগণের জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। দেশের সার্বভৌমত্ব রক্ষায় এবং জনগণের স্বার্থে আমরা বদ্ধপরিকর। এছাড়াও রাজস্থলী উপজেলার সকল সাংবাদিক যেনো উপজেলার সকল অনিয়ম, দুর্নীতি ইত্যাদি গণমাধ্যম তুলে ধরেন এবং জনগণ ও দেশের স্বার্থে কাজ করেন সেজন্য সকলকে আহ্বান জানান তিনি।

এসময় রাজস্থলী আর্মি ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার জামাল, রাজস্থলী প্রেস ক্লাবের সভাপতি আজগর আলী খান, প্রধান উপদেষ্টা হারাধন কর্মকার, সিনিয়র সহসভাপতি চাইথোয়াইমং মারমা, যুগ্ম সাধারণ সম্পাদক হাবীবুল্লাহ মিসবাহ, সাংগঠনিক সম্পাদক মোঃ সুমন খান, কোষাধ্যক্ষ নুসরাত জাহান নিশু, নির্বাহী সদস্য মিন্টু কান্তি নাথ ও উচ্চপ্রু মারমা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়