মহালছড়ি প্রতিনিধিঃ
পার্বত্য জেলা খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার মাইসছড়ি ইউনিয়নের পাকিজাছড়ি এলাকা থেকে ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. আব্দুল আজিজ (৪৮)কে বিশেষ অভিযানে গ্রেফতার করেছে মহালছড়ি থানা পুলিশ।
গ্রেফতারকৃত যুবলীগ নেতা মো. আব্দুল আজিজ (৪৮) পাকিজাছড়ি এলাকার তমিজ উদ্দিনের ছেলে এবং মাইসছড়ি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি। তার বিরুদ্ধে বিএনপির দলীয় অফিস ও সরঞ্জাম ভাঙচুর সহ নানান অভিযোগ রয়েছে।
সোমবার (২১ এপ্রিল ) রাতে গোপন সংবাদের ভিত্তিতে মহালছড়ি থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করেন।
এ বিষয়ে মহালছড়ি থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম জানান, মাইসছড়িতে দোকান ঘর দখল ও অগ্নিসংযোগ মামলার আসামী গ্রেফতারকৃত ব্যক্তি। দীর্ঘদিন ধরে পালাতক ছিল, গতকাল বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করেছি এবং আইনী প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হবে।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |