পানছড়ি প্রতিনিধিঃ
খাগড়াছড়ির পানছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর মেডিকেল টিম দিনব্যাপী বিনামুল্যে চিকিৎসা সেবা প্রদান করেছে।
সোমবার (১০ মার্চ) দিনব্যাপী উপজেলার উল্টাছড়ি ইউনিয়নের আলী নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অসহায় দরিদ্র জনগোষ্ঠীর ছয় শতাধিক লোক বিনামুল্যে এসব চিকিৎসা সেবা ও ওষুধ গ্রহণ করেন।
এ সময় মেডিকেল ক্যাম্পেইনে চিকিৎসা সেবা প্রদান করেন বাংলাদেশ সেনাবাহিনীর চিকিৎসক ক্যাপ্টেন রিদওয়ান আহমেদ, ক্যাপ্টেন লাবনী জামান ও পানছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক কর্মকর্তা ডাক্তার অনুতোষ চাকমা।
বিনামূল্যে চিকিৎসা সেবায় আলীনগর, মুসলিম নগর, জিয়া নগর, ওমরপুর, রসুলপুর, উল্টাছড়ি এলাকার চিকিৎসা বঞ্চিত, দুঃস্থ অসহায় লোকজন সেবা ও ওষুধ গ্রহণ করেন।
বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহন করতে আসা বদর উদ্দিন, হালিমা বেগম, নাসরীন সুলতানা, হাবিবুর রহমানসহ অনেকেই বাংলাদেশ সেনাবাহিনীর এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, বিনামূল্যে এ ধরনের চিকিৎসা সেবামূলক কার্যক্রম এই এলাকায় প্রথম। আমরা অত্যন্ত আনন্দিত এবং কৃতজ্ঞ। তারা বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি ধন্যবাদ জানান।
মেডিকেল ক্যাম্পেইন পরিচালনায় সার্বিক তত্বাবধানে থাকা ৩০ বীর পানছড়ি সাব-জোন অধিনায়ক মেজর মো. রিফাত হোসাইন চিকিৎসা সেবায় আগত লোকজনদের উদ্যেশ্য করে বলেন, বাংলাদেশ সেনাবাহিনী দেশ মাতৃকার সেবায় নিয়োজিত। আপনাদের পাশে আমরা আছি। যেকোন সহযোগিতায় আমরা আপনাদের পাশে থাকবো। জনকল্যাণমুখী এরুপ কার্যক্রম ভবিষ্যতে ও চলমান থাকবে।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |