Logo
| বঙ্গাব্দ

খাগড়াছড়ি জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম : 22-09-2025 ইং
  • 413258 বার পঠিত
খাগড়াছড়ি জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত
রিপোর্টারঃ N/A

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে জেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা।

সভায় জেলার সামগ্রিক উন্নয়ন কার্যক্রম, চলমান প্রকল্প বাস্তবায়ন, ভবিষ্যৎ পরিকল্পনা এবং সরকারি দপ্তরসমূহের কার্যক্রমের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এ সময় জেলা পরিষদের কর্মকর্তারা ছাড়াও বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারীরা সমন্বিত উদ্যোগের মাধ্যমে জেলার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করার প্রত্যয় ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়