Logo
| বঙ্গাব্দ

বিপ্লব ও সংহতি দিবসে নানিয়ারচরে আলোচনা সভা

  • আপডেট টাইম : 08-11-2025 ইং
  • 363997 বার পঠিত
বিপ্লব ও সংহতি দিবসে নানিয়ারচরে আলোচনা সভা
রিপোর্টারঃ N/A

এম সুজন, নানিয়ারচর

রাঙ্গামাটির নানিয়ারচরে ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ নভেম্বর) সকালে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক ও নানিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি মো. নুরুজ্জামান। তিনি বলেন, “৭ নভেম্বর দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও জাতীয় স্বার্থ রক্ষার এক গুরুত্বপূর্ণ অধ্যায়। এ দিনের চেতনাকে ধারণ করে জাতীয়তাবাদী শক্তিকে ঐকবদ্ধ হতে হবে।”

উপজেলা বিএনপির সহ-সভাপতি তুতি মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. ফারুক হাওলাদার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. কবির হোসেন।

অনুষ্ঠানে উপজেলা, ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়