রাজস্থলী প্রতিনিধিঃ
রাঙ্গামাটি পার্বত্য জেলার রাজস্থলী উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সদস্য ফরম বিতরণের কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৩ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় রাজস্থলী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাইমুল ইসলাম রনি'র পক্ষে রাজস্থলী সরকারি কলেজে এই সদস্য ফরম বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
সদস্য ফরম বিতরণের সময় উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক জনাব মোঃ আজিজুর রহমান রুবেল, যুগ্ন আহ্বায়ক রাজু আহমেদ, কামাল উদ্দিন, ঘিলাছড়ি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ বেলাল, যুবদলের মোঃ রুবেল, উপজেলা ছাত্রদলের সদস্য জনাব মোবারক হোসেন সুজন, মোঃ আফ্রিদিসহ কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ছাত্রদের অধিকার নিয়ে কাজ করে। প্রতিটি কলেজে যেনো পড়ালেখার সুন্দর এবং সুশৃঙ্খল একটি পরিবেশ তৈরি হয় সেজন্য আমরা কাজ করছি। ছাত্র অবস্থায় যেনো প্রত্যেক ছাত্র ছাত্রী যোগ্য নাগরিক এবং যোগ্য নেতৃত্ব হিসেবে গড়ে উঠতে পারে সেদিকে সবাইকে লক্ষ্য রাখতে হবে। এছাড়াও মাদক ছেড়ে যেনো সকল ছাত্র ছাত্রী পড়ালেখায় মনোযোগী হয়ে মেধাবী হতে পারে সেই দিকে মনোযোগ দেওয়ার আহ্বান জানানো হয়।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |