নিজস্ব প্রতিবেদক
দেশের সর্ববৃহৎ কৃত্রিম হ্রদে কার্প জাতীয় মাছের প্রজনন ও হ্রদে অবমুক্ত পোনা মাছের সুষ্ঠু বৃদ্ধি নিশ্চিতে তিন মাসের জন্য মৎস্য আহরণ বন্ধ হচ্ছে কাপ্তাই হ্রদে। বুধবার ৩০ এপ্রিল মধ্যরাত থেকে শুরু হয়ে আগামী ৩১ জুলাই মধ্যরাতে শিথিল হবে এ নিষেধাজ্ঞা।
নিষেধাজ্ঞাকালীন সময়ে হ্রদে মাছ শিকার, পরিবহন, বিপণন ও বাজারজাতকরণ সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। একই সাথে বন্ধ থাকবে স্থানীয় সব বরফ কল। বিষয়টি নিশ্চিত করেছেন কাপ্তাই হ্রদ ব্যবস্থাপনা কমিটি।
বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) মার্কেটিং অফিসার মো. আইয়ুব আফনান জানান, চলতি বছরে মৎস্য আহরণ হয়েছে প্রায় ৮ হাজার ৯৫০ মেট্রিক টন এবং সরকারের কোষাগারে রাজস্ব জমা হয়েছে ১৮ কোটি ৫০ লাখ টাকা।
তিনি আরও জানান, এবছর হ্রদে ৬০ মেট্রিক টন কার্প জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হবে এবং নিষেধকালীন সময়ে হ্রদে মাছ শিকার রোধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।
প্রসঙ্গত, কাপ্তাই হ্রদে মাছ আহরণে জীবিকা নির্বাহ করেন জেলার প্রায় ২৬ হাজার জেলে।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |