Logo
| বঙ্গাব্দ

দীঘিনালায় সেনাবাহিনীর ঈদ উপহার

  • আপডেট টাইম : 27-03-2025 ইং
  • 438994 বার পঠিত
দীঘিনালায় সেনাবাহিনীর ঈদ উপহার
রিপোর্টারঃ N/A

আক্তার হোসেন

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় অসহায় দুস্থ দেড় শতাধিক মানুষের মাঝে দীঘিনালা সেনা জোনের উদ্যোগে ঈদ-উল-ফিতর উপলক্ষে ঈদ সামগ্রী  বিতরণ করেছে ৪ ইস্ট বেঙ্গলের “দি বেবী টাইগার্স”।

বৃহস্পতিবার (২৭ মার্চ) সকালে উপজেলার কবাখালী ইউনিয়নের ১নম্বর কবাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে এই উপহার বিতরণ করেন ৪ ইস্ট বেঙ্গল “দি বেবী টাইগার্স” দীঘিনালা সেনা জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ওমর ফারুক।

এই উপহার পেয়ে সুবিধাভোগীদের চোখে-মুখে ফুটে ওঠে স্বস্তি ও আনন্দের ঝিলিক। অভাবের কারণে যাদের পক্ষে ঈদের প্রস্তুতি নেওয়া কঠিন ছিল, তাদের জন্য সেনাবাহিনীর এই সহায়তা যেন ঈদের আনন্দেরই আরেক নাম হয়ে ওঠে।

বাংলাদেশ সেনাবাহিনী শুধু দেশের নিরাপত্তা নিশ্চিত করেই থেমে থাকে না, বরং সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে তাদের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখে। বিশেষ করে পার্বত্য চট্টগ্রামের মতো অঞ্চলগুলোতে শান্তি ও সম্প্রীতির পরিবেশ বজায় রাখতে এবং দরিদ্র মানুষের মুখে হাসি ফোটাতে তারা নিয়মিত বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে থাকে। এই ধারাবাহিকতার অংশ হিসেবে খাগড়াছড়ির দীঘিনালা সেনা জোন এবার উপজেলার দেড় শতাধিক দরিদ্র ও অসচ্ছল পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে।

ঈদ উপহার বিতরণ শেষে দীঘিনালা সেনা জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ওমর ফারুক বলেন, “আমরা শুধু ঈদ নয়, সারাবছরই সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করি। রমজান মাসজুড়ে আমরা ইফতার সামগ্রী বিতরণ করেছি এবং অন্তত পাঁচ শতাধিক এতিম শিশুর জন্য ইফতার ও দোয়ার আয়োজন করেছি। আমাদের এই মানবিক কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।”

এসময় উপস্থিত ছিলেন জোনের উপ-অধিনায়ক মো. মেহেদী হাসান, এ্যাডজুটেন্ট ক্যাপ্টেন মো. আহনাফ হোসেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়