হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলীঃ
রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের ১নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারী) বিকালে উপজেলার ইসলামপুর শহিদ জিয়া পরিষদের চত্ত্বরে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. আফজাল হোসেনের সঞ্চালনায় এবং সভাপতি ঈমান আলী সানার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার খলিলুর রহমান শেখ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক এমদাদুল হক মিলন, বাঙ্গালহালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ছিদ্দিকুর রহমান মোল্লা, সাধারণ সম্পাদক আইয়ুব চৌধুরী প্রমুখ। এছাড়াও এতে ইউনিয়ন এবং ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ইফতার মাহফিলের পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, আল্লাহর রহমতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে। এখন দল মত নির্বিশেষে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে সকলের জন্য কাজ করতে হবে। এসময় ইফতার মাহফিলে বিশেষ দোয়া পরিচালনা করেন ইসলামপুর কেন্দ্রীয় জামে মসজিদের ঈমাম ও খতিব মুফতি আব্দুল কাদের। এসময় দেশ ও দেশের মানুষের শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
এ জাতীয় আরো খবর..