হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলীঃ
রাঙ্গামাটির রাজস্থলী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে দুটি শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের ঔষধী ও ফলদ চারা বিতরণ করা হয়েছে।
রবিবার (২০ জুলাই) বিকালে রাজস্থলী সরকারি কলেজ ও তাইতং পাড়া সরকারি উচ্চ বিদ্যালয়ের ২০০ জন ছাত্র ছাত্রীদের মাঝে ঔষধি এবং ফলদ চারা বিতরণ করা হয়।
শিক্ষার্থীদের মাঝে ৪টি করে নিম, বেল, জাম ও কাঁঠালের চারা বিতরণকালে উপস্থিত ছিলেন রাজস্থলী সরকারি কলেজের অধ্যক্ষ উপানন্দ দাশ, রাজস্থলী উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শাহরিয়াজ বিশ্বাস, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ রাকিবুজ্জামান রাজু, উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডাঃ মোঃ নোমান, তাইতং পাড়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ এমদাদ উল্লাহ, উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ শাহজাহানসহ বিদ্যালয় ও কলেজের শিক্ষক শিক্ষিকাবৃন্দ।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |