বাঘাইছড়ি প্রতিনিধি:
মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গনতন্ত্রের প্রবর্তক, আধুনিক বাংলাদেশের স্থপতি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বাঘাইছড়িতে আলোচনা সভা অনুষ্ঠিত।
শুক্রবার (৩০ মে) সন্ধা ৭ ঘটিকায় বিএনপির অস্থায়ী কার্যালয়ে উপজেলা, পৌর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এর আগে উপজেলার প্রতিটি জামে মসজিদে জুম্মার নামাজের পর কেন্দ্রীয় বিএনপির নির্দেশনা বাঘাইছড়ি বিএনপি উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এসময় পৌর বিএনপির সাধারণ সম্পাদক রহমত উল্লাহ খাজার সঞ্চালনায় ও পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. ওমর আলী।
এসময় বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদুল আলম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বদিউল আলম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুল আলম সহ উপজেলা, পৌর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
আলোচনা সভায় উপজেলা বিএনপির সভাপতি মো. ওমর আলী বলেন, জিয়াউর রহমান ছিলেন সাধারণ মানুষের নেতা। উনার লেখনীর মধ্যে দিয়েই মানুষের জন্য, দেশের জন্য অকৃত্রিম ভালোবাসার প্রমাণ পাওয়া যায়। তিনি মুক্তিযুদ্ধ করেছেন। দেশের ক্রান্তিলগ্নে ক্ষমতা গ্রহণ করে সুবজ বিপ্লবের অর্থনৈতিক উন্নয়নের ধারণা দিয়েছেন। তিনি সাধারণ মানুষের জন্য কাজ করেছেন, কোদাল দিয়ে মাটি কেটেছেন, গায়ে কাদা মাখিয়েছেন।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |