রামগড় প্রতিনিধি
শিক্ষকের প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধার বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা। প্রিয় শিক্ষকের বিদায় বেলায় সাবেক, বর্তমান শিক্ষার্থী ও সহকর্মীদের ভালোবাসায় সিক্ত হয়েছেন খাগড়াছড়ির রামগড় উপজেলার পাতাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু রুম্রচাই কার্বারী।
শনিবার (৯ মে) বেলা ১২ টায় প্রধান শিক্ষকের অবসরগ্রহণ উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে বিদ্যালয়ের বর্তমান, প্রাক্তন শিক্ষার্থী, সহকর্মী ও এলাকাবাসী।
ছাত্ররা প্রিয় শিক্ষককে গাড়িতে করে স্কুলে নিয়ে আসেন। তারপর মঞ্চে উঠিয়ে সংবর্ধনা দেন। এসময় চারপাশে পরিবেশ যেন ভারি হয়ে উঠে। শিক্ষাগুরুর ভালোবাসার স্মৃতিচারণ করেন সহকর্মী ও প্রাক্তন শিক্ষার্থীরা।
বিদ্যালয়ের সাবেক সভাপতি হারুন অর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগড় উপজেলা শিক্ষা অফিসার হ্যাপী চাকমা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, রামগড় পৌর বিএনপির সভাপতি বাহার উদ্দিন, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মনির হোসেন, অবসরপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক আলী আজগর, চৌধুরীপাড়া বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিম উদ্দিন, চান্দপাড়া বিদ্যালয়ে প্রধান শিক্ষক উচিং থোয়াই মগসহ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, অভিভাবক, এলাকার সুধীজনরা।
বাবু রুম্রচাই কার্বারীর স্মৃতিচারণ করতে গিয়ে বিদ্যালয়ের সহকারি শিক্ষক মিসকাত আরা মাহফুজ বলেন, স্যারের শূন্যতা কখনই পূরণ হবার নয়। স্যারকে আমরা আমাদের চাকুুরি জীবনের শুরু থেকেই দেখেছি তিনি কখনোই সময়ের অপব্যবহার করতেন না। যথাসময়ে আসতেন এবং যথাসময়ে চলে যেতেন। যার কারনে আমদের সহকারি শিক্ষকদের কেউ ফাঁকিবাজি করার সুযোগ পেতো না। স্যার দক্ষতার সাথে স্কুল পরিচালনা করতেন।
তিনি বলেন, স্যারের নিয়মানুবর্তিতা, সময়ানুবর্তিতা থেকে আমরা সহকারি শিক্ষকরা অনেক কিছু শিখেছি। এখান থেকে কোনো শিক্ষক যদি প্রমোশন নিয়ে কোথাও যান তবে স্যারকে অনুকরন করে তিনিও দক্ষতার সাথে একজন প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করতে পারবেন।
শিক্ষক বাবু রুম্রচাই কার্বারী কর্মজীবন শুরু হয় দীঘিনালা উপজেলার ভীরবাহু সরকারি প্রাথমিক বিদ্যালয় দিয়ে প্রধান শিক্ষক হিসেবে ১৯৯৫ সালে। এরপর বদলি হয়ে ১৯৯৭ সালে রামগড়ের নিউ তৈছাকমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আসেন। পরে ২০০৮ সাল থেকে পাতাছড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন। দীর্ঘ ৩১ বছর শিক্ষকতায় তিনি দীর্ঘ ১৮ বছর পাতাছড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করে আজ অবসরে যান তিনি।
শেষে বিদায় মূহুর্তে রাজকীয় ভাবে সু-স্বজ্জিত গাড়িতে উঠিয়ে বাড়ি পর্যন্ত পৌঁছে দেয়া হয়।
এ জাতীয় আরো খবর..