নানিয়ারচর প্রতিনিধিঃ
রাঙামাটির নানিয়ারচরে জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ মার্চ) নানিয়ারচর ইসলামপুর এলাকায় এ মাহফিলের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা মো. জুলফিকার আলী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. আব্দুস সালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জিল্লুর রহমান ও উপজেলা নায়েবে আমীর মো. ইসমাইল হোসেন সিরাজী।
আলোচনা সভা ও ইফতার মাহফিলের সঞ্চালনা করেন উপজেলা জামায়াতে ইসলামের সাধারণ সম্পাদক মো. কাইয়ুম। অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ ও সাধারণ শ্রমিকদের উপস্থিতি ছিলেন।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |