হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলীঃ
মহান শহিদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন রাজস্থলী শাখার উদ্যোগে খতমে কুরআন, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় রাজস্থলী উপজেলা মডেল মসজিদ অডিটোরিয়ামে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ইসলামিক ফাউন্ডেশন রাজস্থলী শাখার মডেল কেয়ারটেকার মাওলানা নুরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ফিল্ড সুপারভাইজার মুহাম্মদ আবু বকর। এছাড়াও সাধারণ কেয়ারটেকার মাওলানা ইদ্রিস ও মুহাম্মদ আকবার আলিসহ বিভিন্ন পর্যায়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
কর্মসূচির শুরুতে পবিত্র কুরআন খতমের পর ১৯৫২ সালের ২১ শে ফেব্রুয়ারী ভাষা আন্দোলনে যারা শাহাদাত বরণ করেছেন তাদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
এরপর আলোচনা সভায় বক্তারা ১৯৫২ সালের ভাষা আন্দোলনের গুরুত্ব এবং মাতৃভাষার মর্যাদা রক্ষায় বীর শহিদদের আত্মত্যাগের মহিমা তুলে ধরা হয়। বক্তারা আরো বলেন, ভাষা শহিদদের ত্যাগের কারণেই আজ আমরা মাতৃভাষায় কথা বলতে পারছি, যা আমাদের জাতীয় জীবনে এক অনন্য গৌরবময় অধ্যায়।
এ জাতীয় আরো খবর..