Logo
| বঙ্গাব্দ

কাপ্তাইয়ে সরকারি আবাসিক ভবনের বাসায় দুর্ধর্ষ চুরি

  • আপডেট টাইম : 10-05-2025 ইং
  • 463382 বার পঠিত
কাপ্তাইয়ে সরকারি আবাসিক ভবনের বাসায় দুর্ধর্ষ চুরি
রিপোর্টারঃ N/A

কাপ্তাই প্রতিনিধিঃ রাঙামাটির কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সরকারি ডরমেটরী ভবনের নিচতলার একটি বাসায় শনিবার (১০ মে) সন্ধায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। সরকারি এই বাসাতে ভাড়ায় থাকতেন কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিকেল টেকনোলোজিস্ট (এমটিইপিআই) লালরিন পাংখোয়া। তিনি চুরির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এছাড়া এই ঘটনায় তিনি শনিবার রাতে কাপ্তাই থানায় একটি অভিযোগ করেছেন।


চুরি হওয়া বাসাটির বাসিন্দা লালরিন পাংখোয়া এই প্রতিবেদককে জানান, শনিবার বিকাল ৫ টার দিকে তিনি বাসায় তালাবদ্ধ করে পরিবার নিয়ে রাঙ্গুনিয়া লিচুবাগানে তার আত্মীয়কে দেখতে যান। পরে সন্ধা ৭টার দিকে বাসায় এসে দেখেন মুল দরজা ভাঙ্গা এবং রুমের ভিতরে সব কাপড়, জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে আছে, রুমের আলমিরার দরজা খোলা। এইসময় আলমারি চেক করে দেখেন সেখানে থাকা নগদ ১০ হাজার টাকা, একটি স্বর্ণের আংটি, একজোড়া স্বর্ণের কানের দুল, একটি স্বর্ণের গলার চেইন সহ সব মূল্যবান জিনিস চুরি হয়ে গেছে। প্রায় দুই ভরি স্বর্ণ সহ আনুমানিক ২ লক্ষ ৫০ হাজার টাকার জিনিস চুরি হয়েছে বলে তিনি জানান। এছাড়া তার সরকারি কাজে ব্যবহ্রত অফিসের দামী ট্যাব ও চুরি হয়ে গেছে বলে নিশ্চিত করেন। পরে তিনি বিষয়টি উর্ধতন কতৃপক্ষকে জানানোর পর থানায় অভিযোগ করেছেন। 


এবিষয়ে কাপ্তাই থানার ওসি মোঃ মাসুদ জানান, চুরির ঘটনায় থানায় অভিযোগ নেওয়া হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়