Logo
| বঙ্গাব্দ

রাজস্থলীতে নানা আয়োজনে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন

  • আপডেট টাইম : 12-08-2025 ইং
  • 353755 বার পঠিত
রাজস্থলীতে নানা আয়োজনে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন
রিপোর্টারঃ N/A

হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলীঃ "প্রযুক্তি নির্ভর যুবশক্তি বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি" প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে রাজস্থলীতে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা এবং ঋণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। 


মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ১০.৩০টায় রাজস্থলী উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় দিবসটি উদযাপন উপলক্ষে একটি র‍্যালি উপজেলা পরিষদ চত্বরে প্রদক্ষিণ করে রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এক আলোচনা সভায় মিলিত হয়। 


রাজস্থলী প্রেস ক্লাবের সভাপতি আজগর আলী খানের সঞ্চালনায় এবং রাজস্থলী উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ রাকিবুজ্জামান রাজুর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজস্থলী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার চৌধুরী। এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা প্রিয় রতন চাকমা। 


এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নওশাদ খান, উপজেলা জামায়াতের সভাপতি মাওলানা ফরিদ আহম্মদ, সেক্রেটারি মোঃ রেজাউল করিম, রাজস্থলী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাইমুল ইসলাম রনি, রাজস্থলী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব চৌধুরী, উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মোঃ আজিজুর রহমান রুবেলসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, যুবক-যুবতী, সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ। 


সভায় বক্তারা বলেন, দেশের বৃহৎ জনগোষ্ঠীর এক তৃতীয়াংশই যুবক যুবতী। এই বিশাল জনগোষ্ঠীকে মানব সম্পদে রুপান্তর করার জন্য বর্তমানে তাদেরকে প্রযুক্তিগত দিক দিয়ে পারদর্শী হিসেবে গড়ে তুলতে হবে। এইজন্য তাদেরকে বিভিন্ন ধরনের প্রযুক্তিগত প্রশিক্ষণ এবং উদ্ভাবনীমূলক কর্মকাণ্ডে অন্তর্ভুক্ত করতে হবে এবং প্রশিক্ষণ প্রদান করতে হবে। তাহলে যুবরাই দেশের মানব সম্পদে পরিণত হবে। এজন্য সব মহলকে একত্রিত হয়ে কাজ করতে হবে।


আলোচনা সভা শেষে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে উপজেলার ১৭ জন যুবক যুবতীকে ৮ লক্ষ টাকার ঋণের চেক বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়