নানিয়ারচর (রাঙামাটি) প্রতিনিধিঃ
রাঙামাটির নানিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিদ্যুৎ চলে গেলে দেখা দেয় চরম দুর্ভোগ। বিকল্প উৎস হিসেবে ব্যবহৃত জেনারেটরটি বহুদিন ধরে বিকল অবস্থায় পড়ে রয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, স্টাফরা এটি মেরামতের চেষ্টা করলেও মেকানিক জানিয়েছেন জেনারেটরটি আর সচল করার মতো নয়।
এই সংকটের কারণে স্বাস্থ্যসেবা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন রোগী ও তাদের স্বজনরা। ২০২২ সালের পরিসংখ্যান অনুযায়ী, উপজেলার জনসংখ্যা ৪৮,৫২৩ জন। এর মধ্যে পুরুষ ২৪,৬১৫ জন এবং মহিলা ২৩,৯০৬ জন। এই জনসংখ্যার একমাত্র চিকিৎসাকেন্দ্র হিসেবে গুরুত্বপূর্ণ এই হাসপাতালটি বর্তমানে বিদ্যুৎ সমস্যায় এক অসহায় অবস্থার মধ্যে রয়েছে।
১৬ জুন সোমবার সকালেসরেজমিনে নানিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে রোগীদের দুর্ভোগের কথা জানতে গেলে জানা যায় বিদ্যুৎ চলে গেলেই রোগীরা অস্বস্তিতে পড়ে যান।তারা জানান খুব দ্রুত এই হাসপাতালে একটি কার্যকর জেনারেটর বা বিকল্প ব্যবস্থা চালু হওয়া দরকার। এ বিষয়ে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তারা।
এ বিষয়ে জানতে চাইলে নানিয়ারচর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আতাউর রহমান চৌধুরী বলেন, “আমি সদ্য যোগদান করেছি। এসে এই অবস্থা দেখে নিজেই মর্মাহত। বিদ্যুৎ না থাকলে বিকল্প ব্যবস্থা অবশ্যই জরুরি। স্বাভাবিক চিকিৎসাসেবার পাশাপাশি জরুরি রোগীদের চিকিৎসাও মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |