Logo
| বঙ্গাব্দ

রাঙামাটিতে প্রান্তিক নারীদের ভাসমান চাষ পদ্ধতির প্রশিক্ষণ

  • আপডেট টাইম : 03-11-2025 ইং
  • 420853 বার পঠিত
রাঙামাটিতে প্রান্তিক নারীদের ভাসমান চাষ পদ্ধতির প্রশিক্ষণ
রিপোর্টারঃ N/A

এম সুজন

রাঙ্গামাটিতে প্রান্তিক নারীদের নিয়ে শুরু হয়েছে “ভাসমান চাষ পদ্ধতি” বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা। সোমবার বিকেলে রাঙ্গামাটি জেলার আসামবস্তি এলাকার ব্রাহ্মণটিলায় অনুষ্ঠিত এই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রাঙ্গামাটি পার্বত্য জেলার উপ-পরিচালক মো. মনিরুজ্জামান।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “লিলা প্রকল্প স্থানীয় প্রান্তিক নারীদের সাবলম্বী হতে সহায়তা করবে। একই সঙ্গে কাপ্তাই হ্রদের কচুরিপানা সমস্যা সমাধানেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

তিনি আরও বলেন, “জলবায়ু পরিবর্তন মোকাবেলায় ভাসমান চাষ পদ্ধতি ইতোমধ্যে বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেছে। লিলা প্রকল্প প্রকৃতি নির্ভর ব্যবস্থাপনার মাধ্যমে স্থানীয় সমস্যার টেকসই সমাধান খুঁজে বের করছে।”

“Learn from the Environment and Lead to Adapt (LELA)” বা সংক্ষেপে “লিলা” প্রকল্পের আওতায় প্রাথমিকভাবে প্রান্তিক পর্যায়ের ১৫ জন নারীকে কচুরিপানা ব্যবহার করে ভাসমান চাষ পদ্ধতির উপর হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

অনুষ্ঠানের শুরুতে প্রকল্পের উদ্দেশ্য, সম্ভাবনা এবং বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে আলোচনা করেন লিলা প্রকল্পের প্রকল্প লিড মেমাচিং মং। তিনি বলেন, “আমাদের লক্ষ্য হলো কাপ্তাই হ্রদের কচুরিপানা সমস্যাকে সম্পদে রূপান্তর করা। এ প্রশিক্ষণের মাধ্যমে নারীরা শুধু কৃষি দক্ষতাই অর্জন করবেন না, বরং আর্থিকভাবেও স্বাবলম্বী হবেন।”

উদ্বোধনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লিলা প্রকল্পের মাঠ সমন্বয়কারী বাবুল মারমা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লিলা প্রকল্পের প্রশিক্ষণার্থীবৃন্দ, স্থানীয় যুবনেতা, স্বেচ্ছাসেবীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়