নিজস্ব প্রতিবেদক
পাহাড়ি জনপদ রাঙামাটির লংগদুতে পূর্ব মহাজনপাড়া এলাকার জনসাধারণ একই এলাকার ইব্রাহিম দম্পতির বিরুদ্ধে অবৈধভাবে কবরস্থানের জায়গা দখলের প্রতিবাদে মানববন্ধন করেছেন।
রবিবার সকালে দখলকৃত কবরস্থানের জায়গায় মানববন্ধন করেন স্থানীয়রা। তাদের দাবি, একই এলাকার ইব্রাহিম তার ভাতিজা জাতীয় গোয়েন্দা সংস্থার সদস্য (এনএসআই) সাখাওয়াতের প্রভাব বিস্তার করে কবরস্থানের জায়গা অবৈধভাবে দখলের চেষ্টা করে যাচ্ছে। যার কারণে এলাকাবাসী দীর্ঘদিন ধরে উদ্বেগের মধ্যে রয়েছে। এই মানববন্ধনের মাধ্যমে তারা স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন এবং কবরস্থানের জমি দখলের বিরুদ্ধে প্রতিবাদ জানায়।
এলাকাবাসী জানান, কবরস্থান একটি পবিত্র জায়গায়। এটি সকলের জন্য সংরক্ষিত থাকা উচিত। যদি এই দখলের চেষ্টা এখনই বন্ধ করা না হয়, তবে তারা আরও কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবে।
মানববন্ধনে মসজিদ কমিটির সভাপতি শাহ্ আলম, সাবেক ইউপি সদস্য জমসেদ হাজী সহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |