হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়েছে।
সোমবার (১ ডিসেম্বর) মাগরিবের নামাজের পর বাঙ্গালহালিয়া বাজারে জামে মসজিদে এই দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন বাঙ্গালহালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ছিদ্দিকুর রহমান মোল্লা, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মো. ইছহাক তালুকদার, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আইয়ুব চৌধুরী, উপজেলা বিএনপির সহ-প্রচার সম্পাদক মিজানুর রহমান প্রিন্স, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আবুল কাশেম, দপ্তর সম্পাদক আলম মোল্লা, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আসিফুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য আব্দুল মাবুদ রানা, সাবেক যুবদল নেতা আবু মুছাসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও আরোগ্য লাভের জন্য দোয়া এবং মোনাজাত করা হয়।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |