Logo
| বঙ্গাব্দ

ক্রীড়া দিবসে খাগড়াছড়িতে প্রমিলা ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

  • আপডেট টাইম : 06-04-2025 ইং
  • 607299 বার পঠিত
ক্রীড়া দিবসে খাগড়াছড়িতে প্রমিলা ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
রিপোর্টারঃ N/A

খাগড়াছড়ি প্রতিনিধিঃ

"তারুণ্যের অংশগ্রহণ,খেলাধুলার মানোন্নয়ন" এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ি জেলা প্রশাসনের আয়োজনে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপন ও প্রীতি প্রমিলা ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৬ এপ্রিল) সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের ভাঙ্গাব্রিজ হয়ে আবার জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। পরে কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার।

আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক ফেরদৌসী বেগমের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন জেলা ক্রীড়া অফিসার মো. হারুন-অর রশিদ জুয়েল।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক রুমানা আক্তার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হাসান মারুফ, বিভাগীয় বন কর্মকর্তা মো. ফরিদ মিঞা, জেলা এনএসআই যুগ্ম পরিচালক নাছির মাহমুদ গাজী, জেলা তথ্য কর্মকর্তা মো. বেলায়েত হোসেন, ক্রীড়া সংগঠক মো. নজরুল ইসলাম, প্রমিলা ফুটবলার কোচ জ্যোতিষ বসু ত্রিপুরাসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও ক্রীড়া সংগঠকরা উপস্থিত ছিলেন।

এ দিবসটির উপলক্ষে বিকালে খাগড়াছড়ি ঐতিহাসিক স্টেডিয়ামে প্রীতি প্রমিলা ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত।

এ প্রীতি ফুটবল ম্যাচে পার্বত্য ফুটবল একাডেমিকে ০-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন খাগড়াছড়ি ফুটবল একাডেমি।

ম্যাচ শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দুইদলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়