কাপ্তাই প্রতিনিধি
রাঙামাটির কাপ্তাই ৪১ বিজিবি অভিযান চালিয়ে ওয়াগ্গা জিপি গেইট সংলগ্ন চেক পোষ্ট থেকে সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে অবৈধ চার হাজার চারশত নব্বই প্যাকেট প্যাট্রোন সিগারেট সহ একজনকে আটক করা হয়েছে।
এসময় সিগারেট বহনকারী টয়োটা প্রাইভেট কার গাড়ীটি জব্দ করা হয়েছে। আটককৃত ব্যক্তির নাম হুমায়ন কবীর চৌধুরী (৩৪)। তিনি চিৎমরম ইউনিয়নের মো. আক্তার হোসেনের ছেলে বলে জানা গেছে।
প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ৪১ বিজিবি জানায়, ২২ সেপ্টেম্বর আনুমানিক সাড়ে ১২টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে লে. কর্নেল কাওসার মেহেদী, সিগন্যালস্, অধিনায়ক, কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) এর নির্দেশক্রমে নায়েব সুবেদার মো. মাসুদ রানার নেতৃত্বে ব্যাটালিয়নের ১ নম্বর জিপি গেইট সংলগ্ন চেক পোষ্টে একটি তল্লাশি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অবৈধভাবে বহনকৃত ৪ হাজার ৪শ ৯০ প্যাকেট প্যাট্রোন (UAE) সিগারেট, ১টি আইফোন, ১টি স্যামসাং মোবাইল, ১টি টয়োটা (করলা) গাড়ীসহ একজন আসামীকে আটক করতে সক্ষম হয়।
আটককৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ঊনষাট লক্ষ এগারো হাজার টাকা। আটককৃত আসামী, মালামাল এবং গাড়ীটি কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) কর্তৃক কাপ্তাই থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে বলে জানানো হয়।
প্রসঙ্গত, কাপ্তাই হ্রদ ব্যবহার করে ভারত থেকে অবৈধ সিগারেট সহ বিভিন্ন মালামাল আনে পাচারকারীরা। এসব সিগারেট কাপ্তাই সড়ক ব্যবহার করে চট্টগ্রাম, ঢাকা শহরে পাচার করা হয়ে থাকে।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |