Logo
| বঙ্গাব্দ

এতিমখানায় সেনাবাহিনীর পক্ষ থেকে খাদ্যদ্রব্য বিতরণ

  • আপডেট টাইম : 13-04-2026 ইং
  • 107241 বার পঠিত
এতিমখানায় সেনাবাহিনীর পক্ষ থেকে খাদ্যদ্রব্য বিতরণ
রিপোর্টারঃ নিজস্ব প্রতিনিধি
রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার ৩৬ নং সাজেক ইউনিয়নের বাঘাইহাট বাজার এলাকায় হুসাইনিয়া এতিমখানায় গরিব দুস্থ শিক্ষার্থী'দের জন্য খাদ্যদ্রব্য প্রদান করেছে খাগড়াছড়ি রিজিয়নের বাঘাইহাট সেনা জোন।







আজ সোমবার (১৩ এপ্রিল) সাজেক ইউনিয়ন এর বাঘাইহাট বাজার এলাকায় অবস্থিত হুসাইনিয়া এতিমখানায় গরিব দুস্থ শিক্ষার্থীদের জন্য  বিভিন্ন খাদ্যদ্রব্য সামগ্রী বিতরন করা হয়। 







এতিমখানার শিক্ষক ও গরিব দুস্থ শিক্ষার্থীরা বাঘাইহাট জোনের এ অবদানে কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় উপস্থিত ছিলেন বাঘাইহাট জোনের সেনা কর্মকর্তা সহ অন্যান্য সেনা সদস্যরা।







ভবিষ্যতে এ ধরনের কাজের ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে আশা ব্যক্ত করে বাঘাইহাট সেনা জোন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়