Logo
| বঙ্গাব্দ

লক্ষীছড়িতে সাংবাদিকের উপর হামলা

  • আপডেট টাইম : 27-04-2026 ইং
  • 9232 বার পঠিত
লক্ষীছড়িতে সাংবাদিকের উপর হামলা
রিপোর্টারঃ N/A
লক্ষীছড়ি প্রতিনিধি

খাগড়াছড়ির লক্ষীছড়ি উপজেলার ডিপি পাড়া এলাকায় সংবাদ সংগ্রহে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন প্রবীণ সাংবাদিক মোহাম্মদ আলী। গুরুতর অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে লক্ষীছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

সোমবার (২৭ এপ্রিল) সকালে উপজেলার ডিপি পাড়া গ্রামের আর্মি ক্যাম্প সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে। হামলার সময় দুর্বৃত্তরা তার ব্যবহৃত ক্যামেরা ভাঙচুর করে এবং মোবাইল ফোন, মানিব্যাগসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র লুট করে নিয়ে যায়।

আহত মোহাম্মদ আলী দৈনিক জনকণ্ঠ ও নিউ এইজ পত্রিকার রাঙ্গামাটি জেলা প্রতিনিধি এবং রাঙ্গামাটি প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি পেশায় একজন শিক্ষক।

বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং তার অবস্থা গুরুতর বলে জানা গেছে।

এ ঘটনায় সাংবাদিক মহলে ও বিশিষ্টজনদের মাঝে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। হামলাকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়