পানছড়ি প্রতিনিধিঃ
খাগড়াছড়ির পানছড়িতে উপজেলা বিএনপির উদ্যোগে আওয়ামী লীগের নৈরাজ্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে।
বুধবার (২৩ এপ্রিল) বিকাল ৫টায় উপজেলা যুবদলের আহবায়ক মো. আবসারের সভাপতিত্বে মিছিলটি বিএনপির উপজেলা কার্যালয় থেকে শুরু হয়ে জিয়া স্কোয়ারে এসে সমাবেশে রুপ নেয়।
সমাবেশে বক্তারা বলেন, বিএনপির কোন নেতাকর্মী আওয়ামী লীগের কোন ব্যক্তিকে কোন প্রকার আশ্রয় দিলে দল থেকে বহিষ্কার করা হবে এবং সকল আওয়ামী লীগের নেতাদের সতর্ক করে বলেন, পানছড়ি উপজেলায় কোন প্রকার নৈরাজ সৃষ্টি করার চেষ্টা করলে কঠোর ভাবে দমন করা হবে।
এসময় উপজেলা বিএনপির সহ সভাপতি নুরুল কায়েশ শিমুল, সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, যুবদলের সদস্য সচিব মো. সেলিম, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইদুল আলম, ছাত্রদলের আহবায়ক দিদারুল আলম সহ স্থানীয় বিএনপির সকল নেতাকর্মী উপস্থিত ছিলেন।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |