Logo
| বঙ্গাব্দ

খাগড়াছড়িতে বৈরী আবহাওয়া থামছে না বৃষ্টি

  • আপডেট টাইম : 31-05-2025 ইং
  • 474886 বার পঠিত
খাগড়াছড়িতে বৈরী আবহাওয়া থামছে না বৃষ্টি
রিপোর্টারঃ N/A
পার্বত্য পোস্ট ডেস্কঃ
টানা তৃতীয় দিনের বৈরী আবহাওয়ার মধ্যে দিয়ে চলছে থেমে থেমে গুরি গুরি বৃষ্টি। বৃষ্টির প্রভাবে পাহাড় ধসের ঝুঁকি রয়েছে জেলার উচু পাহাড় গুলোতে। 

গত (২৯ মে) বৃহস্পতিবার থেকে সারাদিন রাত থেমে থেমে ও গুড়ি গুড়ি বৃষ্টি ও দমকা হাওয়া বইতে দেখা গেছে। টানা তিন দিন ধরে আকাশ মেঘলা ও গুমোট আবহাওয়ার কারণে। জেলার বিভিন্ন পাহাড়ি এলাকায় পাহাড় ধসের আশঙ্কায় মাইকিং করে মানুষদের সর্তক করতে জেলা ও উপজেলা প্রশাসনের তৎপরতা দেখা গেছে। 

খাগড়াছড়ির জেলার প্রধান দুই নদী চেঙ্গী ও মাইনী টানা বৃষ্টির ফলে নদীতে পানি ভরপুর এ ছাড়াও নদীর আশপাশের ছড়া-খালে পানিতে ভরে আছে। ভারী বৃষ্টিপাত হলে বন্যার আশঙ্কা করা যাচ্ছে। 

এদিকে গতকাল শুক্রবার ভারী বৃষ্টিপাতের ফলে মাইনী নদীতে ঢল নামলে লাকড়ি ধরতে গিয়ে নিখোঁজ হন তরিৎ চাকমা নামে এক বৃদ্ধ। 

আজ সকাল ৭ টার দিকে রাঙামাটির ফায়ার সার্ভিসের সহকারী কর্মকর্তা সিদ্দিকুর রহমানের নেতৃত্বে একটি ডুবুরী দল তরিৎ চাকমাকে  উদ্ধার করে থানা পুলিশের নিকট হস্তান্তর করে।

পরে দীঘিনালা উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা অমিত কুমার সাহা, বৃদ্ধ তরিৎ চাকমার পরিবারকে আর্থিক ২৫ হাজার টাকা অর্থ সহায়তা করেন। এসময় তিনি জানান, পাহাড়ি ঢলে নদীতে স্রোত বেশি মানুষকে সর্তক থাকতে হবে।

জেলা প্রশাসন ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসরত নাগরিকদের সচেতন ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে দুর্যোগ মোকাবেলায় জেলা প্রশাসনের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনী ও স্বেচ্ছাসেবকদের প্রস্তুত রাখা রয়েছে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়