নিজস্ব প্রতিবেদকঃ
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ লংগদু উপজেলা শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ মার্চ) সন্ধ্যায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের রাঙামাটি জেলা আহ্বায়ক ওয়াহিদুজ্জামান রোমান।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের সংগঠক কলিন্স চাকমা, মোহাম্মদ মামুন ও মোহাম্মদ জিসান। এছাড়াও উপস্থিত ছিলেন রাঙামাটি সরকারি কলেজ শাখার সদস্য সচিব রবিউল আওয়াল প্রমুখ।
ছাত্র অধিকার পরিষদের লংগদু উপজেলা শাখার সদস্য সচিব আকিব উদ্দিন সাগরের সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা আহ্বায়ক মোহাম্মদ ফরহাদ সরকার।
এসময় বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। সেই চেতনা আমাদের হৃদয়ে ধারণ করতে হবে এবং আগামী দিনে ন্যায়ের সংগ্রামে ঐক্যবদ্ধ থাকতে হবে।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |